সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

২ সপ্তাহ আগে
দৈনিক সময়ের আলো পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে পত্রিকাটির মালিক-প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে তাকে এই নতুন দায়িত্বে নিযুক্ত করা হয়।
 

আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রমজানুল হক নিহাদ শায়রুল কবির খানের হাতে নিয়োগপত্র তুলে দেন। এ সময় নতুন উপদেষ্টা সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ করিমসহ বিভিন্ন বিভাগের সংবাদকর্মীরা।


নিয়োগ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীরুল ইসলাম, সময়ের আলোর প্রকাশক ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার মুনিফ আম্মার এবং চিফ বিজনেস অফিসার এহসানুল হাবীব সাদী।
 

আরও পড়ুন: ভয়মুক্ত গণমাধ্যম তৈরি করতে যা যা করা দরকার করব: তথ্যমন্ত্রী জহির


নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে শায়রুল কবির খান বলেন, ‘আমি লেখালিখি এবং দল ও দেশের স্বার্থে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গেই বেশি মনোযোগী থাকতে চাই।’


শায়রুল কবির খান সাংবাদিকতা শুরু করেন দৈনিক দিনকালের প্রতিনিধি হিসেবে। তৃণমূল পর্যায় থেকে সাংবাদিকতার চর্চা করা এই ব্যক্তিত্ব নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট হিসেবে সক্রিয় রয়েছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন