‌‘সময়’কে শুভেচ্ছা, ‘সময়’-এর কাছে প্রত্যাশা

১ সপ্তাহে আগে
১৫ বছর পেরিয়ে ১৬তে পা রেখে সময় টেলিভিশন। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানানোর পাশাপাশি ‘সময়’ এর কাছে প্রত্যাশার কথাও জানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ—

রাষ্ট্রকাঠামো সংস্কার এবং জনপ্রত্যাশা পূরণের জন্য এই জাতির যে অঙ্গীকার, তা পূরণের নিজের ভূমিকা সময় টিভি পালন করবে বলে আশা রাখি।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর—


আমার বিশ্বাস, সময় টিভি যদি এই নিরপেক্ষতার ধারাটা সবসময় ধরে রাখতে পারে তাহলে তারা আরও বেশি ভালো করবে।


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন—

আজকের গণমাধ্যম জগতে যে গঠনমূলক ভূমিকার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে সেক্ষেত্রে সময় টেলিভিশন হবে আরও অনেক বেশি দায়িত্বশীল।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান—

আমরা আশা করবো সময় টিভি বাংলাদেশের জনগণের পাশে থাকবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে খোলাচোখে সবকিছু দেখবে।


জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া—

সময় টিভির আগামীর পথচলা সুন্দর হোক। সত্য প্রকাশে জাতীয় নাগরিক পার্টি সবসময় ‘সময় টিভির পাশে থাকবে।’


ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম—

সময় টিভি যেন মানবতার কল্যাণে, দেশের কল্যাণে, ইসলামের কল্যাণের জন্য কাজ করে।

 

আরও পড়ুন: ১৫ পেরিয়ে ১৬-তে ‘সময়’


অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল—

সময় টিভি ১৫ বছর পার করে ১৬ বছরে পদার্পণ করছে। আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি।


প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন—

সময় টিভি দেশব্যাপী যে নেটওয়ার্ক ইতোমধ্যে গড়ে তুলেছে সেটার মান বজায় রেখে তারা এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি।


 

 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এম আমিনুল ইসলাম—

গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের উন্নয়নের জন্য আমাদের গণমাধ্যমের যে ভূমিকা সেখানে সময় টেলিভিশন ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।


২০১১ সালের ১৭ এপ্রিল বিকেল ৫টার সংবাদ দিয়েই সরাসরি সম্প্রচারের পথচলা শুরু হয় সময়ের। সত্যের সন্ধানে নির্ভীক, আর গণমানুষের হৃদস্পন্দনে স্পন্দিত হয়ে ‘সময়’ আজ শুধু একটি সংবাদমাধ্যম নয়, বরং প্রতিটি বাঙালির দিনলিপির অবিচ্ছেদ্য অংশ।


প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দক্ষণকে আরও স্মরণীয় করে তুলতে এবারের স্লোগান রাখা হয়েছে– ‘সময়ের সাথে, আগামীতে...’।


সেই সূচনালগ্নকে অমলিন রাখতে এবারও ছিল ভিন্নধর্মী আয়োজন। নারায়ণগঞ্জের জিন্দা পার্কের প্রাকৃতিক স্নিগ্ধতায় ঘেরা পরিবেশে সরাসরি সংবাদ সম্প্রচারের মধ্যদিয়ে স্মরণ করা হয় সূচনাকালের সেই মাহেন্দ্রক্ষণকে।

]]>
সম্পূর্ণ পড়ুন