মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর আওয়ামী লীগের দুর্গ ভেঙে এই আসনে তিনিই প্রথম বিএনপির সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন মোংলা-রামপালে। লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
এ দিকে এই খবর ছড়িয়ে পড়ার পর মোংলা ও রামপালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। মোংলা-রামপাল এলাকায় ব্যাপক সামাজিক ও মানবিক কাজ করা ড. শেখ ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে এক লাখ তিন হাজার ৭৭১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। এলাকায় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশংসা পান।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদার বলেন, ‘ড. ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী হয়েছেন। এ খবরে শুধু দলের নেতাকর্মীই নন, পুরো বাগেরহাট জেলাবাসীই আনন্দিত। তবে মোংলা-রামপালের জনপদে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণের দাবি মোংলাবাসীর।’

২ সপ্তাহ আগে
২








Bengali (BD) ·
English (US) ·