স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হাকিম বাবর নামে ৭০ বছর বয়সি এক ব্যক্তি বিয়ে করেছেন ২২ বছরের এক তরুণীকে। এই বিয়ে মুহূর্তেই সামাজিক মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়। সংবাদ শিরোনামে আসে ঘটনাটি, টাইমলাইন ভরে যায় নানা প্রতিক্রিয়ায়। ক্ষোভ, কৌতূহল ও সমালোচনায় সরগরম হয়ে ওঠে অনলাইন প্ল্যাটফর্ম।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর কনটেন্ট নির্মাতারা হাকিম বাবরের বাসভবনে ভিড় করেন, ব্যক্তিগত বিষয়টি জনসমক্ষে আলোচনার কেন্দ্রে পরিণত হয়। সংক্ষিপ্ত এক ভিডিওতে বাবর বলেন, ‘এটি আমাদের জন্য একইসঙ্গে অ্যারেঞ্জ এবং প্রেমের বিয়ে। আমরা আগে একে অপরকে পছন্দ করেছি, আমার স্ত্রী প্রেমে পড়েন, তারপর নিকাহর মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করি।’
বাবরের পাশে দাঁড়িয়ে তার তরুণ স্ত্রীও এই বক্তব্যে সম্মতি জানান এবং নিশ্চিত করেন যে ঘটনাটি ঠিক এভাবেই ঘটেছে।
বাবর বলেন, ‘বয়স শুধু একটি সংখ্যা। মনে তরুণ হওয়াটাই আসল। তিনি (বাবরের স্ত্রী) তালাকপ্রাপ্ত ছিলেন। এটি আল্লাহর নির্দেশ এবং নবীর (সা.) সুন্নাহ। আমি সেটিই অনুসরণ করেছি, এতে আমি কী ভুল করেছি?’
আরও পড়ুন: একইদিনে ছিল দুই বোনের বিয়ে, ভোরে দুজনেরই ‘রহস্যজনক’ মৃত্যু
তিনি আরও বলেন, ‘আমি কোনো অবৈধ সম্পর্ক করিনি। তাহলে মানুষ নেতিবাচক মন্তব্য করছে কেন? যারা সমালোচনা করছে, তাদের অনেকেই নিজেরা অবৈধ সম্পর্কে জড়ায় কিন্তু বিয়ে করে না। তারা নারীদের সঙ্গে প্রতারণা করে।’
তার স্ত্রীও বলেন, ‘সত্যিকারের ভালোবাসা থাকলে বয়স বাধা হওয়া উচিত নয় এবং পছন্দের মানুষকে পেলে বিয়ে বিলম্ব করাও ঠিক নয়।’
ঈদুল ফিতরের পর ওমরাহ পালনের পরিকল্পনা করেছেন এই দম্পতি। এরপর তারা নেদারল্যান্ডস সফরে যাওয়ার কথাও জানিয়েছেন।
সামাজিক মাধ্যমে এ বিয়ে নিয়ে প্রতিক্রিয়া মিশ্র। কেউ বয়সের বড় ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, আবার কেউ বিয়ের পক্ষে অবস্থান নিয়ে অবৈধ সম্পর্কের সমালোচনা করছেন।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
]]>
৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·