এটি একটি সতর্কবার্তা। একটি জাগরণ। যারা সত্য অস্বীকার করেছে, নবীদের অমান্য করেছে, তারা কীভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ তা স্মরণ করিয়ে দেন, যেন বর্তমান মানুষ শিক্ষা নেয়।
أَلَمْ يَأْتِهِمْ نَبَأُ الَّذِينَ مِن قَبْلِهِمْ قَوْمِ نُوحٍ وَعَادٍ وَثَمُودَ وَقَوْمِ إِبْرَاهِيمَ وَأَصْحَابِ مَدْيَنَ وَالْمُؤْتَفِكَاتِ ۚ أَتَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ ۖ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَـٰكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ তাদের (অর্থাৎ মুনাফিকদের) কাছে কি তাদের পূর্বে যারা গত হয়েছে তাদের সংবাদ পৌঁছেনি? নূহের কওম, আদ, ছামুদ, ইবরাহীমের কওম, মাদয়ানবাসী এবং সেই সকল জনপদ, যা উল্টিয়ে দেওয়া হয়েছে! তাদের কাছে তাদের রাসূলগণ সুস্পষ্ট দলীল-প্রমাণ নিয়ে এসেছিল। অতঃপর আল্লাহ এমন নন যে, তাদের উপর জুলুম করবেন; বস্তুত তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। (সুরা আত তাওবাহর ৭০)
এই আয়াতে আল্লাহ বলেন, তাদের কাছে কি পৌঁছেনি নূহ-এর কওমের সংবাদ, ইবরাহীম-এর কওমের সংবাদ, মাদয়ানবাসী এবং সেই সব জনপদের খবর, যেগুলো উল্টে দেওয়া হয়েছিল। অর্থাৎ অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর ইতিহাস তাদের অজানা ছিল না। তবুও তারা শিক্ষা নেয়নি।
আরও পড়ুন: লোক দেখানো দানে যে শাস্তি
আল্লাহ জুলুম করেন না। মানুষ নিজেরাই নিজেদের ওপর জুলুম করে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, জ্ঞানী ব্যক্তি সে-ই, যে নিজের নফসকে হিসাবের মধ্যে আনে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আর অক্ষম সে, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে কেবল আশা করে।
আরেক হাদিসে তিনি বলেছেন, তোমরা ধ্বংসপ্রাপ্ত জাতিগুলোর বাসস্থানে প্রবেশ করো না, কাঁদতে কাঁদতে ছাড়া। যদি কাঁদতে না পারো, তবে সেখানে প্রবেশ করো না। কারণ তাদের ওপর যে শাস্তি নেমে এসেছিল, তা তোমাদের ওপরও নেমে আসতে পারে। এই হাদিসগুলো আমাদের শিখায়, ইতিহাস শুধু পড়ার জন্য নয়। ইতিহাস থেকে ভয় পাওয়ার জন্য। শিক্ষা নেওয়ার জন্য।
সুরা আত তাওবাহ্-এর এই আয়াত আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রাসূলগণ সুস্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলেন। কেউ অজ্ঞতার অজুহাত দিতে পারবে না। যখন মানুষ সত্য জেনেও অস্বীকার করে, তখন সে নিজেই নিজের ক্ষতি ডেকে আনে।
আজ আমাদেরও প্রশ্ন করা উচিত। আমরা কি ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছি? আমরা কি কুরআনের সতর্কবার্তাকে গুরুত্ব দিচ্ছি? নাকি আমরাও অতীত জাতিগুলোর মতো অবহেলায় ডুবে আছি?
আল্লাহ আমাদেরকে আত্মসমালোচনার তাওফিক দিন। অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার শক্তি দিন। এবং সত্যের পথে দৃঢ় থাকার হিদায়াত দান করুন। আমিন।
]]>
২ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·