সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীর: আখতার হোসেন

৪ সপ্তাহ আগে
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার দায়িত্ব প্রধানমন্ত্রীরই ছিল, সুতরাং এর দায় তাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পেশাজীবী অঙ্গ সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি।

 

আখতার বলেন, জুলাই সনদে ৩০ দিনের কথা বলা হলেও এখনো সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তা বিলুপ্ত হয়ে যায়নি।  

 

এদিকে নির্বাচিত সরকার আসার পরেও রাষ্ট্রপতিকে পদে বহাল রাখা সন্দেহজনক বলেও মন্তব্য করেন তিনি।

 

সংবিধানের দোহাই না দিয়ে জনগণের অভিপ্রায় বাস্তবায়নে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের অধিবেশন ডাকার আহ্বান জানান আখতার হোসেন।


আরও পড়ুন: অর্থনীতির চালিকাশক্তি হয়েও শ্রমিকরা বৈষম্যের শিকার: আখতার হোসেন

]]>
সম্পূর্ণ পড়ুন