কলম্বোতে বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারায় জিম্বাবুয়ে। তার আগে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় অঘটন ঘটায় তারা। সবশেষ জয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থানে থেকে সুপার এইটে খেলবে জিম্বাবুয়ে।
অধিনায়ক সিকান্দার রাজা অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন। ১৭৯ রান তাড়ায় দারুণ সাফল্যকে দেখিয়ে একাধিক বিশ্ব রেকর্ড ভেঙেছেন তিনি।
চার নম্বরে ব্যাট করতে নেমে রাজা ২৬ বলে ৪৫ রান করেন। দুটি চার ও চারটি ছয়ে সাজানো ইনিংসে স্ট্রাইক রেট ছিল ১৭৩.০৮। বল হাতে চার ওভারে ছিলেন মিতব্যয়ী, উইকেট না পেলেও দেন ৩৬ রান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পর শ্রীলঙ্কাকে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে
টি-টোয়েন্টি ক্রিকেটে এই নিয়ে ২০তম ম্যাচ সেরার পুরস্কার পেলেন সিকান্দর রাজা। আইসিসির পূর্ণ সদস্য দেশের ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন। পিছনে ফেলেছেন ভারতের টি-টোয়েন্টি দলের বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদবকে। ১৭বার এই খেতাব জিতেছিলেন সূর্য। টেস্ট খেলে না, এমন দেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র মালয়েশিয়ার বিরানদীপ সিং আছেন সিকান্দরের উপরে। ২২বার এই পুরস্কার পেয়েছেন তিনি।
এদিকে আইসিসি ইভেন্টে সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে ম্যাচসেরা হয়েছেন রাজা। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের এই কীর্তি ছিল রোহিত শর্মার।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·