সময়টা ২০১২ সাল। আইপিএলের উত্তেজনার মধ্যেই হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে ক্রিকেট নয়, সেদিনের শিরোনাম ছিল নিরাপত্তা কর্মীদের সঙ্গে শাহরুখ খানের তীব্র বাকবিতণ্ডা।
সেই ঘটনার জেরে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় বলিউড বাদশাকে। দীর্ঘ সময় পেরিয়ে সেই ‘বিতর্কিত রাত’ আবারও আলোচনায়। সে রাতের ঘটনা প্রসঙ্গে সম্প্রতি নতুন তথ্য দিয়েছেন তৎকালীন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ইকবাল শেখ। তার বর্ণনায় উঠে এসেছে ঘটনার ভিন্ন এক দিক।
ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে শাহরুখ খানকে বের হতে অনুরোধ করছেন পুলিশ। ছবি: সংগৃহীত
জানা যায়, ম্যাচ শেষের দিকে গ্যালারি প্রায় ফাঁকা। এমন সময় মাঠে কয়েকজন শিশু খেলছিল, যাদের মধ্যে ছিলেন শাহরুখের সন্তানরাও। নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী তাদের মাঠে খেলতে বাধা দিলে বিষয়টি নিয়েই শুরু হয় তর্ক, যা মুহূর্তেই উত্তপ্ত রূপ নেয়।
শাহরুখের অভিযোগ ছিল, নিরাপত্তারক্ষীরা শিশুদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। একজন বাবার জায়গা থেকেই তিনি প্রতিবাদ করেছিলেন বলে দাবি তার। যদিও তখনকার কিছু অভিযোগে বলা হয়েছিল, তিনি মদ্যপ ছিলেন। তবে এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন অভিনেতা।
আরও পড়ুন: 'ধুরন্ধর'র ঝুঁকিপূর্ণ দৃশ্যে যে কারণে ছিল ৫০০ লিটার পেট্রোল বিস্ফোরণ!
ওই রাতে খেলার মাঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং শেষ পর্যন্ত শাহরুখকে মাঠের বাইরে বেরিয়ে যেতে অনুরোধ করা হয়। সেই রাতের উত্তেজনার জেরে শাহরুখকে মাশুল দিতে হয়। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শাহরুখ খানকে দীর্ঘ পাঁচ বছর ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়।
আরও পড়ুন: মিস্টার বিস্টের রিয়েলিটি শোতে প্রাথমিক নির্বাচনে ৩ বাংলাদেশি
বর্তমানে নতুন সিনেমা 'কিং' নিয়ে ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। এ সিনেমায় তার নতুন লুক ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। নায়কের অভিনীত নতুন এ সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবে এমনটাই আশা সিনেমা সংশ্লিষ্টদের।
]]>
৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·