মঙ্গলবার (৫ মে) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, অবসর সুবিধা বোর্ডে ২০২২ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত জমা করা আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের আইবাস ডাবল প্লাসের মাধ্যমে টাকা পাঠানোর সুবিধার্থে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং মৃত ক্ষেত্রে মনোনীত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিচের ইমেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।
আরও পড়ুন: নবম পে-স্কেলে যে সুবিধা পাবেন পেনশনভোগীরা
নোটিশে ইমেইলে আবেদনকারীর ইনডেক্স নাম্বার, আবেদন আইডি নাম্বার ও জমার তারিখ এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। পাশাপাশি আবেদনকারী ও নমিনিকে ব্যাংক হিসাবটি সচল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
ইমেইল: স্কুল ক্যাটাগরির জন্য: [email protected]. কলেজ, স্কুল এন্ড কলেজ ক্যাটাগরির জন্য: [email protected]. মাদরাসা ক্যাটাগরির জন্য: [email protected].

২৯ মিনিট আগে
১








Bengali (BD) ·
English (US) ·