শার্শায় ইয়াবাসহ নারী 'মাদক ব্যবসায়ী' আটক

১ সপ্তাহে আগে
যশোরের শার্শা সীমান্তের কায়বা থেকে ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবাসহ রুপিয়া বেগম নামে এক পেশাদার মাদক বিক্রেতাকে আটক করেছে বিজিবি।

সোমবার(২৩ ফেব্রুয়ারি) বিকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।


বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি বিশেষ টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়। সে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও পাচারের সাথে জড়িত বলে জানা গেছে।


আরও পড়ুন: মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন


খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। চোরাচালানি মালামাল ও মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন