শাবনাজ-নাইমের বড় মেয়ের বিয়ে সম্পন্ন, পাত্র কে?

২ সপ্তাহ আগে
নব্বই দশকের জনপ্রিয় তারকাজুটি শাবনাজ-নাইম। একটা সময় দাঁপিয়ে কাজ করলেও ব্যক্তিগত জীবনে সংসারী হয়ে শোবিজ অঙ্গন থেকে বিদায় নেন তারা। তারকা দম্পতির দুই কন্যার মধ্যে বড় মেয়ে মাহাদিয়া নাইমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গত বছরের ২৪ ডিসেম্বর।

জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।

 

আরও পড়ুন: প্রেক্ষাগৃহে চলছে সালমান শাহর সিনেমা


মাহাদিয়া নাইম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

 

আরও পড়ুন: বিয়ে করলেন মান্না-শাকিব খানের সেই নায়িকা, পাত্র কে?


এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাইম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন