বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার।
জানা যায়, সদর উপজেলার আংগারিয়া এলাকার বাসিন্দা জয়নাল মিয়ার ছেলে জাহিদ। গত ৮ এপ্রিল জ্বর, কাশি ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। টানা ছয় দিন চিকিৎসা দেয়ার পরও তার অবস্থার অবনতি হতে থাকে এবং শেষ পর্যন্ত সে মৃত্যুবরণ করে।
আরও পড়ুন: রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত ১৬৭ জন হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৬৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছেন। শরীয়তপুর সদর হাসপাতালে বর্তমানে ২০ রোগী ভর্তি রয়েছেন।
হাসপাতালের আরএমও মিতু আক্তার জানান, প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, গত রাতে চিকিৎসাধীন অবস্থায় জাহিদ নামে ওই শিশুটি মারা যায়।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে আরেক শিশুর মৃত্যু
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল। তবে রিপোর্ট পাওয়ার আগেই তার মৃত্যু ঘটে।
এ দিকে জেলায় হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·