প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত ক্লাবের দিকে পরপর কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে এবং একটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।
ভূমখাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল পেদা বলেন, এটি একটি ন্যাক্কারজনক ও পরিকল্পিত হামলা। যারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আরও পড়ুন: মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, চার ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার তদন্ত চলছে। অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·