অনেক সময় ঘুমের মাঝে স্বপ্নদোষ হয়। কিংবা স্বামী-স্ত্রীর মেলামেশার কারণে গোসল ফরজ হওয়া সত্ত্বেও গোসল না করে সেহরি খাওয়া যাবে কিনা। অনেকে জানতে চান, শরীর অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, গোসল ফরজ থাকা অবস্থায় সেহরি খেতে কোনো সমস্যা নেই। শরীর অপবিত্র অবস্থায় সেহরি খেলেও রোজা হয়ে যাবে। তবে পর্যাপ্ত সময় থাকলে, গোসল সেরে তারপর সেহরি খাওয়া উত্তম। তবে ফজরের সময়ের মধ্যেই গোসল করে নামাজ আদায় করতে হবে। নামাজ কাজা করা যাবে না।
আরও পড়ুন: সেহরি খেয়ে নিয়ত না করে ঘুমিয়ে পড়লে রোজা হবে?
সেহরি খাওয়া সুন্নত। রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা সেহরি খাও। কেননা, সেহরিতে বরকত রয়েছে। (মুসলিম : ১/৩৫০)
এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো। কারণ যারা সেহরি খায় মহান আল্লাহ তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। (মুসনাদে আহমদ ৩/১২; মুসান্নাফে ইবনে আবী শায়বা ৯০১০, ইবনে হিববান ৩৪৭৬)।
]]>
২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·