শুক্রবার (১৭ এপ্রিল) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সুনামগঞ্জ সূত্রে জানা গেছে, শহরের মল্লিকপুর নতুন বাস টার্মিনাল থেকে বিজিবি ক্যান্টিন এলাকা পর্যন্ত কাজ চলবে। এর ফলে মল্লিকপুর ও দিরাই ফিডারের আওতাধীন বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— মল্লিকপুর, মল্লিকপুর বাগানবাড়ি, ওয়েজখালী বাজার, ওয়েজখালী গ্রাম, বিসিক এরিয়া, পুলিশ লাইন, কালিপুর, হাসনবসতসহ আশপাশের আংশিক এলাকা।
আরও পড়ুন: দিনের ১৬ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না সুনামগঞ্জে
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ বলেন, ‘৩৩ কেভি লাইন সংস্কার কাজের জন্য এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।’
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·