লোকবল নেবে এয়ার অ্যাস্ট্রা, চলছে আবেদন

১৫ ঘন্টা আগে
এয়ার অ্যাস্ট্রা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি মালিকানাধীন যাত্রীবাহী বিমান সংস্থাটি এম.টি অপারেটর (ড্রাইভার) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: এয়ার অ্যাস্ট্রা
পদের নাম: এম.টি অপারেটর (ড্রাইভার)
পদসংখ্যা: নির্ধারিত নয়


শিক্ষাগত যোগ্যতা: ভারী লাইসেন্সসহ কমপক্ষে অষ্টম শ্রেণি পাস।
অন্যান্য যোগ্যতা: বিআরটিএ থেকে বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
অভিজ্ঞতা: ০৫ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা

 

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: শুধু পুরুষ (উভয়) 
বয়সসীমা: কমপক্ষে ২০ থেকে ৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা

 

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

 

ভারী লাইসেন্সঃ জয়েনিং- ২৫,০০০/- টাকা প্রতি মাস।
মাঝারী লাইসেন্সঃ জয়েনিং-২২,০০০/- টাকা প্রতি মাস।
হালকা লাইসেন্সঃ ২০,০০০/- টাকা প্রতি মাস।

 

ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা/দুপুরের খাবার/রাতের খাবার প্রদান করা হবে।
উৎসব ভাতা, বিমা ও আরো অন্যান্য সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী প্রদান করা হবে।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

 

১৮ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ মার্চ পর্যন্ত।

 

]]>
সম্পূর্ণ পড়ুন