লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি’র সঙ্গে ফোনালাপের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে গালিবাফ এ মন্তব্য করেন।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অবসানের আলোচনার প্রসঙ্গে গালিবাফ বলেন, ‘চুক্তির আলোকে সব সংঘাতপূর্ণ অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমাদের শত্রুদের বাধ্য করতে তেহরান চেষ্টা করে যাচ্ছে।’
লেবাননের স্পিকার নাবিহ বেরি’র সঙ্গে ফোনালাপে তিনি বলেন, ‘আমাদের কাছে লেবাননে যুদ্ধবিরতি ইরানে যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ।’
গত সপ্তাহে পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরানের ঐতিহাসিক বৈঠকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গালিবাফ। তবে বৈঠকটি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।
আরও পড়ুন: ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানাল পাকিস্তান
তেহরানের দাবি, ইরানের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল দাবি করছে, এটি চুক্তির অংশ নয়।
এদিকে ইরান সফররত পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।
বুধবার আসিম মুনির উচ্চপর্যায়ের এক রাজনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধিদল নিয়ে তেহরানে পৌঁছান। ইরানি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইরানের সংবাদ মাধ্যমে জানানো হয়, তিনি সেখানে ‘আমেরিকার বার্তা এবং আলোচনার দ্বিতীয় দফার পরিকল্পনা’ পৌঁছে দিতে এসেছেন। সফরের অংশ হিসেবে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গেও বৈঠক করেছেন।
আরও পড়ুন: আলোচনায় বসার আগে ইসরাইলের কাছে যে দাবি জানালেন লেবাননের প্রেসিডেন্ট
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরান শিগগিরই দ্বিতীয় দফা শান্তি আলোচনায় বসতে আগ্রহী। তবে এই আলোচনার সময় বা স্থান এখনও নির্ধারিত হয়নি।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশই আলোচনার টেবিলে ফিরতে সদিচ্ছা প্রকাশ করেছে। বর্তমানে কার্যকর থাকা দুই সপ্তাহের যুদ্ধবিরতির আওতায় লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·