আবু মুসাব আমিন শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের শেখ মো. শহিদুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে লালাখাল জিরো পয়েন্টে ঘুরতে যান মুসাব আমিন। এ সময় তিনি পানিতে নেমে গোসল করার সময় স্রোতে তলিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বিজিবির সহায়তায় উদ্ধার অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ফুপুর বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টার দিকে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারের পর মরদেহটি জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
শাবিপ্রবির অধ্যাপক মো. মোখলেসুর রহমান সময় সংবাদকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কাপ্তাই লেকে কায়াকিং, ভারসাম্য হারিয়ে পর্যটকের মৃত্যু
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রয়েছে। মৃত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সময় সংবাদকে জানান, ওই শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে সিলেটের পর্যটন স্পট লালাখালে ঘুরতে এসে গোসলের সময় পানির স্রোতে তলিয়ে যান। পরে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·