লালবাগে বিএনপির ইফতার মাহফিল, যে বার্তা দিলেন দক্ষিণের প্রশাসক

১ দিন আগে
নাগরিক সম্পৃক্ততার অংশ হিসেবে ঢাকা ২৪ নং ওয়ার্ড বিএনপি এক ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে। এতে  প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর লালবাগে আয়োজিত হয় এ ইফতার মাহফিল। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত ইফতার আয়োজনটি দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হয়।

 

আরও পড়ুন: তারেক রহমানের ছেড়ে দেয়া বগুড়া-৬ আসনে বিএনপির প্রার্থী বাদশা

 

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপরেশন নির্বাচনে আবদুস সালামের পক্ষে সমর্থন চান হামিদুর রহমান হামিদ। সেইসঙ্গে দায়িত্ব গ্রহণের পর তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন তিনি।

 

আরও পড়ুন: প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী: রাজনীতির কণ্টকাকীর্ণ পথে ইশরাক হোসেনের এগিয়ে চলা

 

প্রশাসক আব্দুস সালাম বলেন, পুরান ঢাকার ঐতিহ্য পুনরুদ্ধারে কাজ করবে বিএনপি। পাশাপাশি বুড়িগঙ্গা নদী পরিষ্কার করে একে পুনরায় ব্যবহারযোগ্য করার আশ্বাসও দেন তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন