শনিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সাইন্টোলজি মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে এই বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত অবধি চলা এ অনুষ্ঠানে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর থেকে আসা শত শত প্রবাসী বাঙালি তাদের প্রিয় ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত গণমাধ্যম টাইম ম্যাগাজিন, লস অ্যাঞ্জেলেস টাইমস ও বস্টন গ্লোবের খ্যাতিমান সাংবাদিক ড. উইলিয়াম ডি ফিংকেল। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি আলোকচিত্র সাংবাদিক হিসেবে মার্কিন গণমাধ্যমে যুদ্ধের ভয়াবহতা ও বাঙালির বীরত্ব তুলে ধরেছিলেন।
হানিফ সংকেতের কাজের প্রশংসা করে তিনি বলেন,
হানিফ সংকেত বাংলাদেশের ‘জে লেনো’ (বিখ্যাত মার্কিন উপস্থাপক)। তিনি তার আকাশচুম্বী জনপ্রিয়তা কেবল বিনোদনে নয় বরং বাংলাদেশের মানুষের সমাজ উন্নয়নে ও সচেতনতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করেছেন।
লস অ্যাঞ্জেলেস সিটি মেয়র কেরন রুথ ব্যস’র (Karen Ruth Bass) পক্ষ থেকে হানিফ সংকেতকে একটি সম্মাননা পত্র প্রদান করা হয়। প্রধান অতিথি ড. উইলিয়াম ডি. ফিংকলে’র কাছ থেকে হানিফ সংকেতের পক্ষে সম্মাননা পত্রটি গ্রহণ করেন ৯০’র দশকের ইত্যাদির হলিউড প্রতিবেদক সাইফুর রহমান ওসমানী জিতু।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল হানিফ সংকেতের জনপ্রিয় ‘নানা-নাতি’র আদলে বিশেষ মঞ্চ নাটক ‘হলিউডে নানা নাতি’। সাইফুর রহমান ওসমানী জিতুর রচনা, সংগীত ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেন কাজী মশহুরুল হুদা ও আবু হানিফা। প্রবাসের প্রেক্ষাপটে নির্মিত এই ব্যতিক্রমী পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
আরও পড়ুন: স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত
সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠানের শুরুতে হানিফ সংকেতের বর্ণাঢ্য জীবনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় প্রবাসী শিল্পী সাইফ কুতুবী, অ্যাপোলো হাফিজুর রহমান, নাহার লিপি, টিটো ইসলাম, এস বি স্রেয়াস ও সাইফ আলম হিমু। দেশাত্মবোধক গানের সাথে চমৎকার নৃত্য পরিবেশন করেন শানতিভা রিমপ্পি।
মামিনূল হক বাচ্চু, সাইফুর রহমান ওসমানী জিতু, শামীম হোসেন, কাজী মশহুরুল হুদা ও সফিউল আলম বাবুর সম্মিলিত প্রচেষ্টায় এই সফল আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপক মিঠুন চৌধুরী ও সাজিয়া হক মিমি। কারিগরি সহায়তায় ছিলেন অডিও প্রকৌশলী সাঈদ মোবারক এবং ভিজ্যুয়াল ইফেক্টে বৃতি চৌধুরী ও সপ্তর্শী চৌধুরী।
আরও পড়ুন: আইসিইউতে অভিনেতা তারিকুজ্জামান তপন, আর্থিক সংকটে সাহায্য চায় পরিবার
লস অ্যাঞ্জেলেসে হানিফ সংকেতের ‘স্বাধীনতা পদক’ প্রাপ্তি উদ্যাপন অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও নির্দেশনার দায়িত্বে ছিলেন সাইফুর রহমান ওসমানী জিতু। নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও হানিফ সংকেতের মতো একজন ব্যক্তিত্বের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তিকে উদ্যাপন করা দায়িত্ব বলে মনে করছেন আয়োজকরা। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে সৃজনশীল এমন আয়োজনে মুগ্ধ দর্শকরাও।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·