লবণ কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শ্রমিক নিহত

১ সপ্তাহে আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের ফ্রেশ লবণ কোম্পানির কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মেহেদী হাসান (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার প্রতাপের চর এলাকায় অবস্থিত ফ্রেশ লবণ কারখানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।


রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ।


নিহত মেহেদী হাসান উপজেলার সনমান্দি ইউনিয়নের ইমানেরকান্দি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত


পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকার ফ্রেশ সল্ট কোম্পানিতে মেহেদী হাসান গ্যাস সিলিন্ডার লোড আনলোডের কাজ করছিলেন। সন্ধ্যায় কাজের একপর্যায়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনি দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।


এ বিষয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক পঙ্কজ কুমার আচার্য্য বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন