টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে প্রভসিমরান সিং আউট হলেও এরপর ব্যাট হাতে ঝড় তোলেন পাঞ্জাবের প্রিয়াংশ আর্য ও কুপার কনোলি। দ্বিতীয় উইকেটে মাত্র ১৩.২ ওভারে ১৮২ রানের বিধ্বংসী জুটি গড়ে ম্যাচ একপ্রকার শেষ করে দেন এই দুই বাঁহাতি ব্যাটার।
প্রিয়াংশ আর্য ৩৭ বলে ৯৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন, যেখানে ছিল ৪টি চার ও ৯টি ছক্কা। অন্যদিকে কনোলি ৪৬ বলে ৮৭ রান করে লখনৌর বোলারদের ওপর চড়াও হন। শেষদিকে মার্কাস স্টয়নিস (২৯) ও শশাঙ্ক সিংয়ের ঝড়ো ক্যামিওতে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৪ রানের বিশাল সংগ্রহ পায় পাঞ্জাব, যা এই মৌসুমের সর্বোচ্চ।
আরও পড়ুন: চলতি আইপিএলে এখনও মাঠে নামেননি ধোনি, কারণ কী?
জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে লখনৌ। আয়ুশ বাদোনি ৩৫ ও মিচেল মার্শ ৪০ রান করলেও ম্যাচে প্রভাব ফেলতে পারেননি। অধিনায়ক পন্ত ২৩ বলে ৪৩ রানের ঝড় তুললেও আরশদীপ সিংয়ের নিখুঁত ইয়র্কারে বিদায় নেন।
পরবর্তীতে নিকোলাস পুরান দ্রুত আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় লখনৌ। শেষদিকে আইডেন মার্করামের অপরাজিত ৪২ রান সত্ত্বেও ২০ ওভারে ৫ উইকেটে ২০০ রানে থামে তাদের ইনিংস। দুর্দান্ত ৯৩ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন প্রিয়াংশ আর্য।

৯ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·