ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাছির উদ্দিন মুনিরকে লক্ষ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে।
হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক সংসদীয় আসনে ১৪৩ টি ভোট কেন্দ্রে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পেয়েছেন ১৪৩৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪০০০ ভোট।
আরও পড়ুন: বিএনপির হারুনকে হারিয়ে জয় তুলে নিলেন জামায়াতের বুলবুল
এদিকে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর হেলালের ভূমিধস বিজয়ে হাটহাজারী বায়েজিদ এলাকার বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের মাঝে বাঁধ ভাঙা উল্লাসের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৪ আসনে জয়ী অ্যাডভোকেট ফজলুর রহমান
ব্যারিস্টার মীর হেলাল তাকে ধানের শীষের প্রতীকে ব্যাপকভাবে ভোট ও সমর্থন জানানোয় হাটহাজারী বায়েজিদের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
]]>

২ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·