সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে উখিয়া ও টেকনাফের কয়েক শ স্থানীয় বাসিন্দা অংশ নেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
মানববন্ধনে অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসেন বলেন, ‘ইউএনএইচসিআরসহ কিছু আন্তর্জাতিক সংস্থা বনভূমি উজাড় ও পাহাড় কেটে রোহিঙ্গাদের জন্য স্থায়ী দ্বিতল আবাসন নির্মাণ করছে। এটি তাদের বাংলাদেশে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ইঙ্গিত দেয়, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আমরা অবিলম্বে এই ধরনের প্রকল্প বন্ধের দাবি জানাচ্ছি।’
তিনি আরও জানান, এ বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারসহ (আরআরআরসি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে উদ্বেগের কথা জানানো হয়েছে। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, ‘সরকারের কাছে আমাদের স্পষ্ট দাবি, রোহিঙ্গাদের নিজ দেশে সম্মান ও নিরাপত্তার সঙ্গে প্রত্যাবাসনের জন্য সর্বোচ্চ তৎপরতা বাড়াতে হবে। উখিয়া-টেকনাফের মানুষ দীর্ঘদিন ধরে চাপে আছে। আমাদের ন্যায্য দাবি মানা না হলে সাধারণ মানুষ বৃহত্তর সংগ্রামে নামতে বাধ্য হবে।’
আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে হামের থাবা: আক্রান্ত শতাধিক, মৃত্যু ৩
মানববন্ধনে অংশ নিয়ে স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ‘তোমাদের দাবি অবশ্যই গুরুত্ব পাবে এবং তা দেশের প্রতিটি স্তরে তুলে ধরা হবে। উখিয়া-টেকনাফ অঞ্চলের মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে। চাষাবাদ ও মাছ ধরার সুযোগসহ সবকিছু একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে আনতে হবে। আমরা আর কোনো ধরনের সহিংসতা বা গোলাগুলি মেনে নেব না।’
তিনি আরও জানান, স্থানীয়দের অধিকার রক্ষা এবং রোহিঙ্গাদের সসম্মানে নিজ দেশে টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই মূল লক্ষ্য।

৩ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·