রোহিঙ্গাদের প্রত্যাবাসনই স্থায়ী সমাধান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৪ সপ্তাহ আগে
রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজসেন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।


প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআরের নিরবচ্ছিন্ন ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে ‘রোহিঙ্গা রেসপন্স প্ল্যান’-এর আওতায় সংস্থাটির নেতৃত্বপূর্ণ অবস্থানের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকার ইউএনএইচসিআর এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারকে সঙ্গে নিয়ে বাস্তুচ্যুতদের জন্য ভাসানচর ও কক্সবাজারে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
 

আরও পড়ুন: একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিতে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


রোহিঙ্গা সংকটে বর্তমান আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শামা ওবায়েদ যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার (জেআরপি) আওতায় খাদ্য, ওষুধ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো পূরণে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এ সময় উভয় পক্ষই রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ অব্যাহত রাখতে একযোগে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।


ইউএনএইচসিআর প্রতিনিধি ইভো ফ্রেইজসেন দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশ সরকারের অনন্যসাধারণ উদারতার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থেকে ইউএনএইচসিআরের অবিচল প্রতিশ্রুতি এবং সমর্থন পুনর্ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন