বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও রোহিঙ্গা কমিউনিটির নেতারা জানায়, কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের ই-ব্লক সংলগ্ন ময়লা-আবর্জনার স্তূপে বস্তাবন্দী অবস্থায় লাশ দেখতে পান স্থানীয় রোহিঙ্গারা। পরে তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে ১৪ এপিবিএন-এর কুতুপালং পুলিশ ক্যাম্পকে অবগত করে। খবর পেয়ে কুতুপালং পুলিশ ক্যাম্প বিষয়টি উখিয়া থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নূর হালিমার বাবার নূর আলমের অভিযোগ করে বলেন, ‘পাশের কয়েকজন লোক পূর্বশত্রুতা জের ধরে আমার মেয়েকে অপহরণ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে। চিহ্নিত এই সন্ত্রাসীরা হত্যার পূর্বে হুমকি দিয়েছিল যে কিছুক্ষণের মধ্যে শিশুকন্যার লাশ পাওয়া যাবে।’
আরও পড়ুন: চট্টগ্রামে অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২
এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।’

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·