নাটোর শহরের বৃহত্তম পাইকারি বাজার স্টেশন বাজারে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেগুন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ৪৫ থেকে ৫৫ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। লেবু প্রতি পিস ১৬ থেকে ২০ টাকায় বিক্রি হয়েছে।
গত তিন দিনে বেগুন, শসা ও টমেটোর দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। এ ছাড়া ফুলকপি ৩০ থেকে ৪০ টাকা, পেঁপে ২০ টাকা, মুলা ১৮ থেকে ২০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা এবং আলু ১২ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
রমজানে ইফতারে প্রয়োজনীয় এসব সবজির দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ক্রেতারা বলছেন, বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের পদক্ষেপ প্রয়োজন।
আরও পড়ুন: ৩০ টাকার সবজি কেন ঢাকায় এসে সেঞ্চুরি ছাড়ায়?
বাজারে আসা হারুনূর রশিদ বলেন, রমজান উপলক্ষে অন্যান্য মুসলিম দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে। কিন্তু এখানে চিত্র উল্টো। ইফতারে প্রয়োজনীয় বেগুন, টমেটো ও শসার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কার্যকরী ব্যবস্থা নেয়া উচিত।
আরেক ক্রেতা নাহিদ বলেন, তিন দিনের ব্যবধানে বেগুন, শসা ও টমেটোর দাম বেড়েছে। অন্য বছর এ সময় সবজির দাম অনেক কম থাকে। এবার আলু ছাড়া সব সবজিই বেশি দামে বিক্রি হচ্ছে।
আড়তদার আবদুর রাজ্জাক বলেন, বেগুন, টমেটো ও লেবু জমি থেকে কম তোলা হচ্ছে। ফলে সরবরাহ কমে গেছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়ছে। বাজার স্বাভাবিক হতে আরও প্রায় ১০ দিন সময় লাগতে পারে।
কৃষক রশিদ বলেন, মাঠে ফলন কম হওয়ায় সরবরাহ কমেছে। চাষিরা কোনো সিন্ডিকেট করেননি। তবে ফলন কম হলেও বেশি দামে বিক্রি হওয়ায় ভালো লাভ হচ্ছে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·