রোজা শুরুর তারিখ ঘোষণার অপেক্ষায় ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মুসলিমরা

২ সপ্তাহ আগে
পবিত্র রমজান মাসকে রোজা, আত্মপর্যালোচনা ও দান-সদকার মাস হিসেবে পালন করতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা। জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী রমজান সম্ভবত ১৮ বা ১৯ ফেব্রুয়ারি শুরু হতে পারে। তবে আনুষ্ঠানিক শুরু নির্ভর করছে স্থানীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর, যা দেশের ও সম্প্রদায়ের ভিত্তিতে ভিন্ন হতে পারে।

বিশ্বের বেশ কয়েকটি দেশ এরই মধ্যে পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে। এখন রোজা শুরুর তারিখ ঘোষণার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন ভারত, পাকিস্তান ও বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা।

 

বাংলাদেশে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শাবান মাসের ২৮ তারিখ। পবিত্র রমজান শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বুধবার (১৮ ফেব্রুয়ারি)। চাঁদ দেখার ওপর নির্ভর করে রোজা শুরু হতে পারে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) অথবা শুক্রবার (২০ ফেব্রুয়ারি)। জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পরই চূড়ান্ত ঘোষণা জানা যাবে।

 

আরও পড়ুন: রোজা শুরুর তারিখ ঘোষণা ওমানের

 

পাকিস্তান সরকার জানিয়েছে, মঙ্গলবার শাবান মাসের ২৮ তারিখ পূর্ণ হয়েছে। দেশের কর্তৃপক্ষ বুধবার রমজানের প্রথম দিনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। চাঁদ দেখা অনুযায়ী রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার ২০ ফেব্রুয়ারি।

 

ভারতেও একই পরিস্থিতি। মঙ্গলবার শাবান মাসের ২৮ পূর্ণ হওয়ার পর দেশটির কর্তৃপক্ষ বুধবার রমজানের প্রথম দিন ঘোষণা করবেন। চাঁদ দেখা অনুযায়ী রোজা শুরু হবে বৃহস্পতিবার বা শুক্রবার। 

 

রোজা শুরুর তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে ইরানও। দেশটিতে আজ শাবান মাসের ২৮ তারিখ। কর্তৃপক্ষ আগামীকাল চাঁদ দেখা সংক্রান্ত ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় চাঁদ দেখা অনুযায়ী রমজানের প্রথম দিন হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি বা শুক্রবার, ২০ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন: রমজান শুরুর তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

 

এদিকে সৌদি আরবের কর্তৃপক্ষ এই মুহূর্তে রমজানের চাঁদ দেখা শুরু করতে প্রস্তুতি নিচ্ছে এবং নাগরিকদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। আর মাত্র এক ঘণ্টার মধ্যে চাঁদ দেখার বিষয়টি ঘোষণা আসতে পারে। সিনিয়র স্কলারস কাউন্সিলের সদস্য শেইখ আবদুল্লাহ আল মুনী বলেছেন, ‘সূর্যাস্ত ও চাঁদাস্তের মধ্যে দুই মিনিটের সময় থাকে, এই সময়ে চাঁদ দেখা সম্ভব হতে পারে।’ 

]]>
সম্পূর্ণ পড়ুন