রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেল ক্রসিং এর পাশে এ দুর্ঘটনা ঘটে। এর আগে রাতুল রেল লাইনের ওপর বসে ছিলেন।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুল ইসলাম। নিহত রাতুল ফতুল্লা রেলস্টেশন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ফতুল্লার ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে ছিলেন। এ সময় একটি ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে নারায়ণগঞ্জ রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল ইসলাম সময় সংবাদকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষসহ রেলওয়ে ফাঁড়ি পুলিশকে জানাই এবং নিহতের নাম। পরিচয় শনাক্ত করা হয়। পরে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিজানুর রহমান লাশ উদ্ধার করে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার প্রক্রিয়া গ্রহণ করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের পাইপ পড়ে শিশুর মৃত্যু
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি জানার পর তদন্তের জন্য থানা পুলিশের টিম সেখানে পাঠানো হয়। তবে থানা পুলিশ গিয়ে মরদেহ পায়নি। তার আগেই রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে এ বিষয়ে রেলওয়ে আইন অনুযায়ী রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·