শনিবার (০৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের সরকার গঠনের পর থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন খাদ্য, জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে রেখে সহনীয়ভাবে যাতে জনগণ পায়, সে ব্যবস্থা আমাদের সরকার করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক থাকায় তারা এখনো আমাদেরকে জ্বালানি দিয়ে সহযোগিতা করছে, এ কারণে এখনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি। অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আমাদের দেশে কিন্তু দাম বৃদ্ধি করেনি সরকার।’
আরও পড়ুন: প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে নতুন বার্তা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ছয় জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে তিন জনের মরদেহ দেশে এসেছে।’
এসময় অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·