শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার ইছাপুরা বাজার এলাকায় অবস্থিত পূর্বাচল প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পূর্বাচল প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ‘গ’ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম সালাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটিএন বাংলা অনলাইনের নিউজ এডিটর আল ইমরান,৭১ টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন খান, দেশ টেলিভিশনের সাংবাদিক রাসেল মাহমুদ,নাগরিক টেলিভিশনের সাংবাদিক মাহবুব আলম প্রিয়, দৈনিক দেশ রূপান্তরের আতাউর রহমান সানী, এটিএন বাংলার রাজু আহমেদ, বাংলাদেশের খবরের নূরে আলম ভুঁইয়া আকাশ,চ্যানেল এসের সাজেদুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সুধীজন।
আরও পড়ুন: ‘সময়ের সঙ্গে তাল মিলিয়ে দর্শকের আস্থা ধরে রেখেছে সময় টিভি’
অনুষ্ঠানে মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে অতিথিরা এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সময় টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·