গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাবুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে স্কোয়াডে থাকলেও ২৩ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাক অ্যাসেন্সিওকে মাঠে নামাননি কোচ আলভারো আরবেলোয়া।
আরও পড়ুন: ভুটানের ক্লাবে যোগ দিলেন তারিক কাজী
এরপর লা লিগাতে জিরোনার বিপক্ষে ম্যাচে পূর্ণ সময় খেলেন আসেন্সিও। তবে সেই ম্যাচ ১-১ গোলের সমতায় শেষ হয়।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। শেষ আটের দ্বিতীয় লেগে বুধবার (১৫ এপ্রিল) আলিয়াঞ্জ অ্যারেনায় স্বাগতিক বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবে রিয়াল।
আরও পড়ুন: অপরাজিত থেকেই ফেডারেশন কাপের নকআউটে ব্রাদার্স ইউনিয়ন
এরই মধ্যে জার্মানিতে পৌঁছে গেছে দল, তবে অসুস্থতার কারণে সফরে যোগ দিতে পারেননি ডিফেন্ডার রাউল আসেন্সিও। অন্যদিকে, স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে জার্মানিতে গেছেন অহেলিয়া চুয়ামেনি।
প্রথম লেগে হলুদ কার্ড পাওয়ায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ফরাসি মিডফিল্ডার। তবুও সাইডলাইনে থেকে সতীর্থদের অনুপ্রাণিত করতে তার উপস্থিতি দলকে বাড়তি শক্তি জোগাবে।
]]>
১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·