রিশাদ রাওয়ালপিন্ডির তিনটি ম্যাচেই খেলেছেন। পেশোয়ার জালমির বিপক্ষে প্রথম ম্যাচে এক উইকেট নিলেও ৪ ওভারে খরচ করেছিলেন ৩৫ রান। পরের ম্যাচে ৩৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। এই দুই ম্যাচে ১ বল খেলে রান করতে পারেননি। গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাটে-বলে ব্যর্থ হয়েছেন।
রিশাদের মূল কাজ বল হাতে। মাঝেমাঝে ব্যাট হাতেও ঝলক দেখাতে পারেন। কিন্তু গতকালের দিনটি এমন ছিল না। ৮ নম্বরে নেমে ৬টি বল পেয়েছিলেন তিনি। ফাহিম আশরাফের বলে আউট হওয়া রিশাদ করেন মাত্র ৩ রান। এরপর বল হাতেও ছিলেন খরুচে।
আরও পড়ুন: বাঁহাতি পেসারদের মধ্যে মোস্তাফিজের উইকেটই এখন সর্বোচ্চ
রিশাদ ৩ ওভার বল করেছিলেন। এক উইকেট নিলেও ৪ ওয়াইডসহ দেন ৩৬ রান। এর মধ্যে তার এক ওভারেই উঠে ১৯ রান। রিশাদের চেয়ে বেশি রান খরচ করেন কেবল আর একজন—জালাত খান ৩ ওভারে দেন ৩৮ রান। এমন পারফরম্যান্সে দলে তার জায়গা নড়বড়েই হয়ে গেল কি না!
রিশাদের মতো বাজে দিন দেখেছে তার দলও। রাওয়ালপিন্ডি ৭ উইকেটে সংগ্রহ করেছিল ১৫৬ রান। লক্ষ্য তাড়ায় ইসলামাবাদ ১৪.২ ওভারেই ৭ উইকেটের জয় পায়। রাওয়ালপিন্ডি পায় টানা তৃতীয় হারের দেখা। তাদের ওপর তাণ্ডব চালান সামির মিনহাজ ও মার্ক চাপম্যান। মিনহাজ ৩৬ বলে করেন ৭০ রান, চাপম্যান ৭ বলে ২৪। এই চাপম্যানের ঝড়েই রিশাদের ওভারে ১৯ রান উঠে।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·