তিনি বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির তার পোস্টে উল্লেখ করেন, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক তথ্য চেপে গেছেন। তিনি বলেন, ‘কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে তিনি (রাষ্ট্রপতি) উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তী সময়ে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। অথচ এখন যা বলছেন, সেদিন তার কিছুই তিনি বলেননি।’
আরও পড়ুন: মঙ্গলবারের পত্রিকা /‘রাষ্ট্রপতির আরও বিস্ফোরক তথ্য’
কোটি কোটি মানুষের সামনে দেয়া পূর্বের বক্তব্যের সঙ্গে বর্তমান বক্তব্যের অমিল নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন–তার হিসাব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়।’
সম্প্রতি ‘চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সাক্ষাৎকারে প্রাণ খুলে কথা বলেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর পরই এ নিয়ে দেশজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
]]>
৪ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·