বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কলাবাগান থানা পুলিশ ওই হোটেল থেকে মরদেহটি উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কলাবাগান থানাধীন ‘হোটেল রূপসা ইন্টারন্যাশনাল’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহত তানিয়া নবীর বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার গাবর বোয়ালীচর গ্রামে। তার বাবার নাম নুর নবী এবং মায়ের নাম শামীমা আক্তার।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, তানিয়া নবী গত ১৯ এপ্রিল রাতে হোটেল রূপসা ইন্টারন্যাশনালের ৪১৮ নম্বর রুমে ওঠেন। হোটেল কর্তৃপক্ষকে তিনি জানিয়েছিলেন, আইইএলটিএস পরীক্ষা দিতে তিনি গ্রাম থেকে ঢাকায় এসেছেন। হোটেলে ওঠার পর থেকে তিনি সচরাচর রুম থেকে বের হতেন না এবং সবসময় দরজা-জানালা বন্ধ রাখতেন।
আরও পড়ুন: চিকিৎসক সেজে ঢামেকে ঘুরতেন টিকটকার মিতু, যেভাবে ধরা পড়লেন
বৃহস্পতিবার দুপুরে হোটেল কর্তৃপক্ষ ভাড়ার জন্য তার কক্ষের দরজায় নক করলে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকা হয়। এ সময় বাথরুমের প্যানের ওপর তানিয়াকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।
ওসি আরও জানান, কক্ষটি তল্লাশি করে ঘুমের ওষুধসহ বেশ কিছু ওষুধপত্র পাওয়া গেছে। প্রাথমিক আলামত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে পুলিশের ধারণা, তানিয়া নবী শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে এবং তারা ঢাকা আসছেন।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পুলিশ। পুরো বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·