রমজানে সুস্থ থাকতে দেখে নিন প্রোটিনসমৃদ্ধ খাবারের তালিকা—
১. ডিম: সহজলভ্য ও পুষ্টিকর প্রোটিনের উৎস। সেদ্ধ, অমলেট বা সবজি দিয়ে ভাজি—যেভাবেই খান, সেহরিতে একটি ডিম দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবে।
২. মুরগির মাংস: কম চর্বিযুক্ত প্রোটিনের ভালো উৎস। গ্রিল বা হালকা ঝোল করে খেলে হজমও সহজ হয়।
৩. গরুর মাংস: আয়রন ও প্রোটিনসমৃদ্ধ। তবে অতিরিক্ত তেল-মসলা এড়িয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
৪. মাছ: বিশেষ করে সামুদ্রিক মাছ ও দেশি মাছ প্রোটিনের পাশাপাশি ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড দেয়, যা হৃদ্স্বাস্থ্যের জন্য উপকারী।
আরও পড়ুন: সেহরির স্বাস্থ্যকর ৫ খাবার
৫. দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, দই, পনির—এসব খাবার প্রোটিনের সঙ্গে ক্যালসিয়ামও সরবরাহ করে। ইফতারে এক বাটি টকদই ভালো পছন্দ হতে পারে।
৬. ডাল ও ছোলা: উদ্ভিজ্জ প্রোটিনের চমৎকার উৎস। ছোলার সালাদ বা ডালের স্যুপ ইফতারে পুষ্টিকর বিকল্প।
৭. বাদাম ও বীজ: কাঠবাদাম, কাজুবাদাম, চিনাবাদাম, চিয়া সিড—স্বল্প পরিমাণেই অনেক প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দেয়।
আরও পড়ুন: প্রথম কয়েক রোজায় যেসব বিষয় মেনে চলবেন
কীভাবে খাবেন?
১. সেহরিতে প্রোটিন + আঁশযুক্ত খাবার (ডিম, ওটস, ডাল) রাখুন।
২. ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া এড়িয়ে হালকা প্রোটিনসমৃদ্ধ খাবার বেছে নিন।
৩. পর্যাপ্ত পানি পান করুন।
]]>
২ সপ্তাহ আগে
২







Bengali (BD) ·
English (US) ·