সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন সময়সূচি ঘোষণা করেছে।
এতে জানানো হয়, পবিত্র রমজান মাসে বাংলাদেশ সরকার ট্রেজারি বিল-বন্ড, সুকুক ও বাংলাদেশ সরকার ইসলামিক বিনিয়োগ বন্ড (বিজিআইআইবি) অকশন, ওপেন মার্কেট অপারেশন, ইন্টার ব্যাংক রেপো, সেকেন্ডারি ট্রেড (ওটিসি অ্যান্ড টিডব্লিউএস) এবং ইডিএসমানি প্ল্যাটফর্মে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী কার্যক্রমগুলো যেভাবে চলবে
ট্রেজারি বিল ও বন্ডের নিলাম: ট্রেজারি বিল-বন্ড, সুকুক, বিজিআইআইবি, বাংলাদেশ ব্যাংক বিল অকশনের নিলাম অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
আরও পড়ুন: রমজানে আর্থিক প্রতিষ্ঠান চলবে নতুন সময়সূচিতে
ইসলামিক ব্যাংক লিকুইডিটি ফ্যাসিলিটি (আইবিএলএফ): এই সুবিধার আওতায় লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত।
সেন্ট্রাল ব্যাংক রেপো ও স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ): কেন্দ্রীয় ব্যাংকের রেপো এবং এসডিএফের সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ৯টা থেকে দুপর দেড়টা পর্যন্ত।
স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ): এই সুবিধা পাওয়া যাবে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
আন্তঃব্যাংক রেপো ও ওটিসি: ইন্টার ব্যাংক রেপো এবং সেকেন্ডারি ট্রেড (ওটিসি) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে চলবে দুপুর ২ টা পর্যন্ত।
টিডব্লিউএস: সেকেন্ডারি ট্রেডের এই প্ল্যাটফর্মে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে দুপর দেড়টা পর্যন্ত।
এছাড়াও, ইডিএসমানি প্ল্যাটফর্মের যাবতীয় কার্যক্রম সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত পরিচালনা করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর এই সময়সূচি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। এ সংক্রান্ত নির্দেশনা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

২ সপ্তাহ আগে
৩






Bengali (BD) ·
English (US) ·