যেসব কারণে বদলি হজ করানো যাবে

১ সপ্তাহে আগে
হজ আরবি শব্দ। এর অর্থ হচ্ছে- ইচ্ছা করা, সফর করা, ভ্রমণ করা। ইসলামি পরিভাষায় হজ হলো নির্দিষ্ট সময়ে নির্ধারিত স্থানে বিশেষ কিছু কাজ সম্পাদন করা। এক কথায় ঋণমুক্ত শারীরিক ও আর্থিকভাবে সক্ষম ব্যক্তিদের ওপরেই হজ ফরজ।

বদলি হজ যেসব কারণে করানো যাবে, নিচে তুলে ধরা হলো:

 

১. ফরজ হওয়ার পর আদায়ের সুযোগ পাওয়ার আগেই মৃত্যু এসে গেলে। এক্ষেত্রে ঐ ব্যক্তি থেকে হজ রহিত হয়ে যায়। সুতরাং তার জন্য মৃত্যুর সময় হজের অসিয়ত করে যাওয়ার প্রয়োজন নেই।

২. কেউ জোরপূর্বক আটকে রাখলে বা হজের সফরে যেতে না দিলে।

 

আরও পড়ুন: ইসলাম যাদেরকে বিয়ে করতে নিষেধ করেছে

 

৩. এমন কোনো রোগে আক্রান্ত হয়ে পড়লে, যা থেকে সুস্থতা লাভের আশা নেই। যেমন পক্ষাঘাতগ্রস্ত হলে, অন্ধ বা খোঁড়া হয়ে গেলে কিংবা বার্ধক্যজনিত দুর্বলতা এত বেশি হলে যে, নিজে বাহনের উপর আরোহণ করতে পারে না। 

৪. রাস্তা অনিরাপদ হলে। অর্থাৎ সফর করতে গেলে যদি জান-মালের ক্ষতির আশঙ্কা থাকে।

৫. নারী তার হজের সফরে স্বামী বা উপযুক্ত মাহরাম পুরুষ সঙ্গী না পেলে।

]]>
সম্পূর্ণ পড়ুন