যেভাবে উদ্ধার হলো অটোরিকশায় অপহরণ করা শিশু হিসান

৪ সপ্তাহ আগে
রাজধানীর মুগদা থেকে অপহৃত তিন বছরের শিশু হিসান রহমানকে গাইবান্ধার পলাশবাড়ী থেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে মূল অপহরণকারীসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

গত বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১টা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গেট দিয়ে শিশু হিসানকে নিয়ে অটোরিকশা চালিয়ে পালিয়ে যায় চালক চাঁন মিয়া।

 

এর আগে হিসানের মা ছেলেকে অটোরিকশায় রেখে পাশের দোকানে পানি কিনতে যান। পরে এসে দেখেন অপেক্ষমাণ সেই রিকশা ও তার ছেলে আর সেখান নেই।

 

এ ঘটনায় পরে মা সুমাইয়া আক্তার মুগদা থানায় একটি অপহরণ মামলা করেন।

 

মামলার পর নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনা তদন্তে মাঠে নামে র‍্যাব পুলিশের একাধিক টিম। পরে তথ্য প্রযুক্তিরর মাধ্যমে ভিকটিমের অবস্থান গাইবান্ধার পলাশবাড়ী শনাক্ত করে সেখান থেকে উদ্ধার করে র‍্যাব।

 

আরও পড়ুন: অপহরণ চক্রের অভয়ারণ্য টেকনাফের পাহাড়াঞ্চল

 

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, অপরাধের সঙ্গে চার জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। যাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে মূল অপহরণকারী চাঁনমিয়া নিজেই শিশু হিসানকে অপহরণ করে নিয়ে যায়।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন