যুব উন্নয়নে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেল শাকিলের

১ সপ্তাহে আগে
দিনাজপুর যুব উন্নয়ন অধিদফতরে প্রশিক্ষণ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে দিনাজপুরের জেলা সদরের ভবাইনগরে এ দুর্ঘটনাটি ঘটে।

এ দিকে এ ঘটনার পর ট্রাকসহ একজনকে আটক করেছেন স্থানীয়রা।


নিহত শাকিল (১৮) জেলা সদরের ৫ নম্বর শশরা ইউনিয়নের রানীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।


স্বজনরা জানান, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী শাকিল ক্লাস শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ভবাইনগর এলাকায় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


আরও পড়ুন: রাজশাহীতে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত


এ দিকে দুর্ঘটনার পর দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।


এ বিষয়ে কোতোয়ালি থানার ইনচার্জ নুর নবী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারি ক্ষতিপূরণের ৫ লাখ টাকা এবং মামলা দায়ের সাপেক্ষে ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন