যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে বিএনপির আলোচনা

১৫ ঘন্টা আগে
বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এ সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উভয়পক্ষের আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বৈঠক শেষে সংবাদিকদদের এই কথা জানান বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়া স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।    

 

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশে জনগণের সম্পর্ক জোরদারের বিষয়ও এসেছে আলোচনায়।’

 

এর আগে সকালে পল কাপুরের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে রাজধানীর গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে যায় বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

 

আরও পড়ুন: জামায়াতের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক পল কাপুরের

 

ড. আব্দুল মঈন খান ছাড়াও দলে ছিলেন- সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান, সংসদ সদস্য নায়েবা ইউসুফ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

]]>
সম্পূর্ণ পড়ুন