ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ট্রাফিক মনিটরিং সিস্টেমে গতির সীমা লঙ্ঘনের বিষয়টি ধরা পড়ায় মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৩ ধারায় ধোনির নামে একটি ই-চালান ইস্যু করা হয়। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, মার্চের শেষ সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের নতুন আসরকে সামনে রেখে চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাদের নতুন জার্সি উন্মোচন করেছে। গত রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে জার্সিটি ভক্তদের সামনে আনা হয়।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের কাছে হেরে ভীষণ হতাশ মার্করাম
গত বছরের আসরটি সিএসকের জন্য ছিল অত্যন্ত হতাশাজনক, যেখানে ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতেই হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে শেষ করেছিল। সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার দলে বেশ কিছু বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানের বদলে উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসনকে দলে নেয়া হয়েছে।
৪৪ বছর বয়সি ধোনি গত মৌসুমে প্রত্যাশিত ফর্মে না থাকলেও, তরুণ প্রতিভা যেমন ডিওয়াল্ড ব্রেভিস, আয়ুষ মাত্রে এবং উরভিল প্যাটেলের উত্থান দলের জন্য আশার আলো দেখাচ্ছে। এ ছাড়া রেকর্ড ১৪.২০ কোটি রুপি খরচ করে প্রশান্ত বীর এবং কার্তিক শর্মার মতো আনক্যাপড খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে চেন্নাই।

১৫ ঘন্টা আগে
১






Bengali (BD) ·
English (US) ·