বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য থেকে ২ কার্গো এলএনজি আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়েছে।
পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫(৩) (ক)-অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো (২৪-২৫ এপ্রিল ২০২৬ সময়ের জন্য ১০ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৯.৭৭ মার্কিন ডলার।
আরও পড়ুন: জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে মজুত সক্ষমতা বাড়ানোর তাগিদ
এছাড়া আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাজ্যের মের্সাস টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকেই আরেক কার্গো (২৭-২৮ এপ্রিল ২০২৬ সময়ের জন্য ১১ম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৯.৭৭ মার্কিন ডলার।
সভায় এলএনজি ছাড়াও পাম অয়েল, ভ্যাকসিন ও সার আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

৪ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·