যান্ত্রিক ত্রুটিতে হরমুজে আটকা মালয়েশিয়ার তেলবাহী জাহাজ, ফেরা অনিশ্চিত

১ সপ্তাহে আগে
হরমোজ প্রণালিতে ক্ষতিগ্রস্ত মালয়েশিয়ার একটি জ্বালানি জাহাজ আটকা পড়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৭ এপ্রিল) দেশটির সাইবারজায়ায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ওই এলাকায় থাকা মালয়েশিয়ার মোট সাতটি জাহাজের মধ্যে সবকটিই ইরানের কাছ থেকে ছাড়পত্র পেলেও যান্ত্রিক ত্রুটির কারণে একটি জাহাজ বন্দর ত্যাগ করতে পারছে না। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে এই কারিগরি সমস্যা নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে বলেও তিনি জানান।

 

প্রধানমন্ত্রী আরও জানান, ট্রানজিটে থাকা বাকি ছয়টি জাহাজের নিরাপত্তা ও অবস্থান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মধ্যে একটি জাহাজ ইতিমধ্যে মালয়েশিয়ায় পৌঁছেছে এবং অপর একটি জাহাজ দেশের জলসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। উদ্ভূত পরিস্থিতিতে জাহাজগুলোর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে কুয়ালালামপুর সরকার সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে হরমুজ পাড়ি দিলো পাকিস্তানের তেলবাহী ট্যাংকার

 

এর আগে মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল জানিয়েছিলেন, হরমোজ প্রণালি থেকে বের হওয়া দুটি জাহাজের একটি শুক্রবার মালয়েশিয়ার পেঙ্গারঙে পৌঁছানোর কথা।

 

‘ওশান থান্ডার’ নামের ওই জাহাজটি নির্ধারিত সময়ে ভিড়লেও যান্ত্রিক জটিলতায় আটকে পড়া জাহাজটি নিয়ে উদ্বেগ রয়ে গেছে। ইরান সবকটি জাহাজকে চলে যাওয়ার অনুমতি দিলেও কারিগরি সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত জাহাজটির ফেরা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন