যশোরে তীব্র তাপদাহে বাড়ছে ডায়রিয়া রোগী

১ সপ্তাহে আগে
যশোরে তীব্র তাপদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।

শুক্রবার দুপুর ২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে জেলায় বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। 


গত কয়েকদিন ধরেই এ অঞ্চলে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। তীব্র রোদ আর গরমে সব থেকে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। রাস্তাঘাটে লোকজনের চলাচল কমে গেছে এবং দুপুরে স্থবির হয়ে পড়ছে কর্মচাঞ্চল্য। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ঘাম ও অস্বস্তিতে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।


আরও পড়ুন:  কাঁঠালের ভেতরে মিলল ৪০ বোতল মাদক!

এদিকে তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে জেলায় বাড়ছে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে যশোর জেনারেল হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
এ অবস্থায় গরমে বাইরের খোলা খাবার ও বাসি খাবার পরিহার করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। একই সাথে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন