মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবগঠিত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তারা।
এর মধ্যে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তারা দুজনই সাবেক এমপিপুত্র।
জানা গেছে, ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেনের প্রয়াত পিতা মো. ঈসমাইল হোসেন তালুকদার ছিলেন মুসলিম লীগের এমপি। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। অপরদিকে বিবিসির সাবেক তথ্য ও প্রযুক্তি বিজ্ঞানী ইয়াসের খান চৌধুরীর পিতা আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ছিলেন।
ময়মনসিংহ জেলা থেকে গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব থাকায় এখানকার মানুষের প্রত্যাশা বেড়েছে। স্থানীয়রা মনে করছেন, এ সুযোগকে কাজে লাগাতে পারলে জেলার উন্নয়ন ও বিভিন্ন খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে।
আরও পড়ুন: ময়মনসিংহ বিভাগের কোন আসনে কে বিজয়ী হলেন?
এদিকে প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং প্রতিমন্ত্রী হিসেবে নিজ জেলার দুজন শপথ নেয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মী ও ময়মনসিংহবাসী। শপথের পর ময়মনসিংহ নগরী, প্রতিমন্ত্রীদের সংসদীয় এলাকা এবং বিভিন্ন উপজেলায় তাৎক্ষণিকভাবে আনন্দ মিছিল করেছেন নেতাকর্মীরা।
গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুল ইসলাম খান শহীদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘এম ইকবাল হোসেন প্রতিমন্ত্রী হয়েছেন; এ খবরে আমরা অত্যন্ত আনন্দিত। অবহেলিত গৌরীপুরবাসীকে মন্ত্রিত্ব উপহার দেয়ার জন্য আমরা গৌরীপুরবাসীর পক্ষ থেকে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে আমরা সকলে মিলে গৌরীপুরের উন্নয়ন করতে চাই এবং আমাদের নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই।’
নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির বলেন, ‘আমাদের নেতা ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হওয়ায় নান্দাইল হবে আরও আধুনিক ও স্মার্ট। ইয়াসের খান চৌধুরীর এই অভিষেক নান্দাইলের রাজনীতির ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে।’
]]>
২ সপ্তাহ আগে
৩








Bengali (BD) ·
English (US) ·