২০১১ সালে অ্যাতলেটিকো মাদ্রিদে কোচ হিসেবে আসেন সিমিওনে। ১৪ বছরের বেশি সময় ধরে ক্লাবটির দায়িত্বে থেকে অ্যাতলেটিকোকে দুইটি লিগ শিরোপা দুটি উয়েফা সুপার কাপ, একটি কোপা দেল রে এবং একটি স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছেন।
তবে গেল কয়েক মৌসুম ধরে সেরা ছন্দে নেই অ্যাতলেটিকো। গত কয়েক মৌসুম ধরেই সিমিওনেকে ছাঁটাইয়ের গুঞ্জন উঠলেও, এবার এই গুঞ্জনটা জোড়াল। নতুন খেলোয়াড়দের দলে এনেও প্রত্যাশিত ফল পাচ্ছেন না সিমিওনে। স্কাই জার্মানির মতে, ক্লাবে ক্রমবর্ধমান উত্তেজনা রয়েছে এবং ফলস্বরূপ, এই মৌসুমের পরে সিমিওনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে অ্যাতলেটিকো।
আরও পড়ুন: আগামী গ্রীষ্মেই বায়ার্ন ছাড়ছেন গোরেৎজকা!
২০২৪ সালে হুলিয়ান আলভারেজকে মোটা অঙ্কে দলে এনেও দলের অভাব পূরণ করতে পারেনি এই আর্জেন্টাইন কোচ। গুঞ্জন রয়েছে, চলতি মৌসুম শেষে অ্যাতলেটিকো ছাড়তে পারেন আলভারেজ।
এদিকে সিমিওনের ঘনিষ্ঠ সহযোগী, দীর্ঘদিনের ক্রীড়া পরিচালক আন্দ্রেয়া বার্টা গত বছর আর্সেনালে চলে গেছেন। ফলে সিমিওনে নিজেও অ্যাতলেটিকো ছাড়তে পারেন মৌসুম শেষে।
অ্যাতলেটিকোর বর্তমান ক্রীড়া পরিচালক অ্যালেমানি জানিয়েছেন, তিনি ভিলারিয়াল কোচ মার্সেলিনোর বড় ভক্ত। ফলে মৌসুম শেষে তাকে অ্যাতলেটিকোর কোচ হিসেবে দেখা যাবে কিনা কে জানে। এছাড়াও, অ্যালেমানি সংক্ষিপ্ত তালিকায় আছেন বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা।

২ সপ্তাহ আগে
৫







Bengali (BD) ·
English (US) ·