নিহত জুবায়ের কমলগঞ্জ উপজেলার সরাইবাড়ি গ্রামের চেরাগ আলীর ছেলে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের ওসি মো. খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
তিনি জানান, কমলগঞ্জ সরাইবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের আহমদ তার সহপাঠী ও বন্ধুদের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে বুধবার শ্রীমঙ্গল উপজেলায় যান। ঈদে বেড়ানোর পর দুপুরের দিকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ছাদে সহপাঠী ও বন্ধুদের নিয়ে ওঠে।
ট্রেনটি লাউয়াছড়া এলাকার মাগুরছড়ায় এসে পৌঁছালে বনের ভিতরের একটি গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে জুবায়ের। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
]]>

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·