বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে শুরু হওয়া এ অভিযানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ডগ স্কোয়াড ব্যবহার করে ক্যাম্পের বিভিন্ন ব্লক ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজানের নেতৃত্বে অভিযানে অংশ নেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা, সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: ‘মাদক সম্রাট’ নিহতের জেরে ব্যাপক সহিংসতা, মেক্সিকোর বর্তমান পরিস্থিতি কী
পুলিশ জানায়, মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি কিশোরগ্যাং এবং চাঁদাবাজির বিরুদ্ধেও কড়া হুঁশিয়ারি দেন পুলিশের এই কর্মকর্তা।
এর আগে, বুধবার রাতে মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারিদের বিরুদ্ধে পৃথক অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

২ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·