মুসলিম হিসেবে ছেলে ট্যাটু করতে পারবে কিনা, প্রশ্ন অপুর

২ সপ্তাহ আগে
সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎই ‘ইসলামে ট্যাটু’ প্রসঙ্গ নিয়ে নেটিজেনদের মাঝে প্রশ্ন ছুড়ে দিয়েছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। মুসলিম হিসেবে শরীরে ট্যাটু করা সঠিক কি না জানতে চান অভিনেত্রী।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে অপু বিশ্বাস লাল ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে অনুরাগীদরে কাছে নিজের প্রশ্ন ছুঁড়েন। ক্যাপশনে লেখেন,

আব্রাহাম ট্যাটু করতে চাচ্ছে। একজন মুসলিম হিসেবে এটা কি সঠিক প্লিজ কমেন্ট করবেন।

 

এরপরই মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানাতে শুরু করেন নেটিজেনরা। একজন লেখেন, ‘ইসলামে ট্যাটু নিষিদ্ধ। বাচ্চাদের না করাই ভালো।’

 

আরেকজন লেখেন, ‘বাঁশটা জায়গা মতো দিছেন আপু। তবে আব্রামকে ট্যাটু করাবেন না। এটা ইসলামে নাই। এদিকে একজন মুসলিম নায়িকা হাতে ট্যাটু করেছে। কেমন জানি মনে হচ্ছে বাঁশটা তাকেই দিছেন।’

 

আরও পড়ুন: শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী

 

ভক্তদের মন্তব্যের ঘরে অবশ্য নিজের প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।  ‘ইসলামে ট্যাটু’ নিয়ে প্রশ্ন কোনো নায়িকার উদ্দেশে কি না সে বিষয়টিও পরিষ্কার করেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস।

 

বর্তমানে ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত অপু বিশ্বাস। ‘সিক্রেট’ সিনেমায় তরুণ নায়ক আদর আজাদ এবং ‘দুর্বার’ সিনেমায় অভিনেতা সজলের বিপরীতে দেখা যাবে এ লাস্যময়ী চিত্রনায়িকাকে।

 

আরও পড়ুন: রুমিন ফারহানার সঙ্গে অপু বিশ্বাসের ছবি নিয়ে আলোচনা-সমালোচনা

 

]]>
সম্পূর্ণ পড়ুন